আর্জেন্টিনার বিপক্ষে কলম্বিয়া দলে হামেস
চিলি ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের কলম্বিয়া দলে রাখা হয়েছে চোট থেকে সেরা ওঠা হামেস রদ্রিগেসকে।
গত সেপ্টেম্বরে পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সময় পেশির চোটে পড়েছিলেন রিয়াল মাদ্রিদের এই তারকা মিডফিল্ডার। সেই থেকে ক্লাব বা দেশের হয়ে আর মাঠে নামেননি তিনি। তবে কলম্বিয়া কোচ হোসে পেকারমান রদ্রিগেসকে ২৬ জনের দলে রাখলেন।
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের স্কোয়াডে ছিলেন রদ্রিগেস। তবে তাকে মাঠে নামাননি কোচ রাফায়েল বেনিতেস।
কলম্বিয়ার হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে রদ্রিগেসের খেলা নিয়ে আপত্তি করেননি বেনিতেস। তবে খেলা শেষে সুস্থ অবস্থায় তারকা এই মিডফিল্ডারকে ফেরত চাওয়ার কথা আগেই জানান তিনি।
বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ১২ নভেম্বর চিলির বিপক্ষে খেলার পর ১৭ নভেম্বর নিজেদের মাঠে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া।
এই দুই ম্যাচের জন্য কলম্বিয়া দলে পায়নি চেলসি ফরোয়ার্ড রাদামেল ফালকাওকে। পেশির চোটে পড়েছেন তিনি।
