২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগাল দলে নেই রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদোকে আগামী দুই ম্যাচের দলে রাখেননি পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 10:19 PM

Updated : 12 Oct 2022, 04:22 PM

রাশিয়া ও লাক্সেমবার্গের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য শুক্রবার ২৩ জনের দল দেন পর্তুগাল কোচ। নতুনদের সুযোগ করে দিতে রোনালদো ছাড়াও রিকার্দো কারেসমা, রিকার্দো কাভালহো ও চিয়াগোকে রাখা হয়নি এই দলে।

পর্তুগাল কোচ এর আগেও রোনালদোকে দলের বাইরে রেখেছিলেন। কয়েক দিন আগে দলের পর্তুগালের ইউরো -২০১৬ খেলা নিশ্চিত হওয়ার পর রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডকে বিশ্রাম দেন তিনি। এবার তাই প্রীতি ম্যাচে রোনালদোর না থাকা নিয়ে প্রশ্ন ওঠায় বিরক্ত কোচ।

“যখন দলে আরও পাঁচ-ছয়জন অনুপস্থিত, তখন কেন শুধু রোনালদোকে নিয়ে কথা বলা? … এটা আমার সিদ্ধান্ত।”

“দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, আমাদের খেলোয়াড় নেই; কিন্তু আমি যখন অন্যদের বাছাই করি, তখন আমার সমালোচনা করা হয়”, যোগ করেন তিনি।

আগামী ১৪ নভেম্বর রাশিয়া ও ১৭ নভেম্বর লাক্সেমবার্গের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল।