২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের ফুটবলে রাজশাহীর জালে টাঙ্গাইলের গোলবন্যা

জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে রাজশাহীকে তাদের মাঠেই গোলবন্যায় ভাসিয়েছে টাঙ্গাইল। বড় ব্যবধানে জিতেছে বিজেএমসি ও আনসারও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 08:49 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

রাজশাহী জেলা স্টেডিয়ামে শুক্রবার স্বাগতিকদের ১৬-০ গোলে হারায় টাঙ্গাইল। জয়ী দলের কৃষ্ণা রাণী সর্বোচ্চ আট গোল করেন; চার গোল দেন মিথিলা।

ফরোয়ার্ড সাবিনার নৈপুণ্যে মেহেরপুর জেলা স্টেডিয়াম মাঠে নড়াইল জেলাকে ১২-০ গোলে উড়িয়ে দেয় বিজেএমসি। ১৩, ১৯ ও ২২তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করা সাবিনা পরে আরও দুইবার লক্ষ্যভেদ করেন। হ্যাটট্রিক করেন বিজেএমসির বিথিও।

লক্ষ্মীপুরের ম্যাচে ফেনীকে ১২-০ গোলে হারায় আনসার। মাউই মারমা দলের জয়ে সর্বোচ্চ পাঁচ গোল করেন।

দিনের অন্য ম্যাচে টাইব্রেকারে গোপালগঞ্জকে ৩-২ গোলে হারায় ফরিদপুর।