২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে ভালো শুরু সিদ্দিকুরের

প্যানাসনিক ওপেনে ভালো শুরু করেছেন সিদ্দিকুর রহমান। প্রথম রাউন্ড শেষে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের সেরা গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 06:26 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

দিল্লি গলফ ক্লাবে বৃহস্পতিবার প্রথম রাউন্ডে পারের চেয়ে চার শট কম খেলেন সিদ্দিকুর। মোট পাঁচটি বার্ডি (পারের চেয়ে এক শট কম) ও একটি বোগি (পারের চেয়ে এক শট বেশি) করেন বাংলাদেশের সেরা গলফার।
 
২০১৩ সালের নভেম্বরে নয়া দিল্লির এই গলফ কোর্সেই এশিয়ান ট্যুরের দ্বিতীয় শিরোপা জিতেছিলেন সিদ্দিকুর।
 
চার লাখ মার্কিন ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতায় প্রথম দিন শেষে পারের চেয়ে ছয় শট কম খেলে শীর্ষে আছেন শ্রীলঙ্কার মিথুন পেরেরা।