২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের নকআউট পর্বে ওঠার আনন্দ

পিএসজির বিপক্ষে জয় পেলেও ভালো ফুটবল খেলে সমর্থকদের মন ভরাতে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় স্পেনের সফলতম ক্লাবটির কোচ রাফায়েল বেনিতেস আনন্দিত। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 03:06 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে গত মঙ্গলবার পিএসজিকে ১-০ গোলে হারায় রিয়াল। এই জয়ে দুই ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে প্রতিযোগিতাটির ইতিহাসে রেকর্ড ১০টি শিরোপা জেতা দলটির। 
 

ম্যাচ শেষে বেনিতেস বলেন, “আমরা (নকআউট পর্বে) উঠে গেছি, আমরা খুশি। দল এখনও উন্নতি করছে এবং এখনও চোটে পড়া খেলোয়াড়দের ফিরে পাচ্ছি আমরা।” চোটের কারণে মাঠের বাইরে থাকা সব খেলোয়াড়দের ফিরে পেলে রিয়াল আরও শক্তিশালী হবে বলে উল্লেখ করেন বেনিতেস।  কোচের সঙ্গে কণ্ঠ মেলালেও কঠিন একটি ম্যাচ গেছে বলে স্বীকার করেন রিয়ালের অধিনায়ক সের্হিও রামোস।  “গুরুত্বপূর্ণ এক প্রতিপক্ষের বিপক্ষে তিন পয়েন্ট পেয়েছি আমরা। কিন্তু আজ আমরা ভালো খেলিনি। এটা অস্বস্তিকর একটি ম্যাচ ছিল।”