‘রিয়ালের চেয়ে ১০ গুণ ভালো খেলেছে পিএসজি’
রিয়াল মাদ্রিদের কাছে হেরে গেলেও দলের খেলায় সন্তুষ্ট পিএসজির উইঙ্গার আনহেল দি মারিয়া। স্পেনের ক্লাবটির চেয়ে তার দল ১০ গুণ ভালো খেলেছে বলে দাবি করেন আর্জেন্টিনার এই ফুটবলার।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গত মঙ্গলবার রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউ থেকে ১-০ গোলে হেরে আসে পিএসজি।
ম্যাচ শেষে দি মারিয়া বলেন, “এ মৌসুমে আমরা আমাদের সেরা ম্যাচটি খেলেছি। অসাধারণ প্রদর্শনী। আমরা একটা ভুল করেছি এবং এর শাস্তি পেয়েছি।”
