২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র দিয়ে শুরু জিয়ার

জাতীয় ‘এ’ দাবায় শুরুটা ভালো হয়নি জিয়াউর রহমানের। প্রথম রাউন্ডে পয়েন্ট ভাগাভাগি করেছেন এই গ্র্যান্ডমাস্টার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 02:22 AM

Updated : 25 Apr 2022, 02:05 PM

বাংলাদেশ দাবা ফেডারেশনে মঙ্গলবার প্রথম রাউন্ডের খেলায় প্রতিযোগিতাটির শিরোপাধারী জিয়া নিজ দলের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনের সঙ্গে ড্র করেন।
 
টুর্নামেন্টের বাকি তিন গ্র্যান্ডমাস্টার শুভসূচনা করেছেন। নিয়াজ মোর্শেদ হারান বাংলাদেশ নৌবাহিনীর মাহতাবউদ্দিন আহমেদ রবিনকে। এনামুল হোসেন রাজীব হারিয়েছেন ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামকে আর আব্দুল্লাহ আল রাকিব জিতেছেন তিতাস ক্লাবের ফিদে মাস্টার ফাহাদ রহমানকে। 
 
জাতীয় দাবার ৪১তম আসরে চার গ্র্যান্ডমাস্টার দুই আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১৪জন দাবাড়ু অংশ নিচ্ছেন।