দুর্বল আস্তানায় আতলেতিকোর হোঁচট
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আবারও হোঁচট খেয়েছে আতলেতিকো মাদ্রিদ। কাজাখস্তানের প্রথম দল হিসেবে ইউরোপ সেরার প্রতিযোগিতার গ্রুপ পর্বে উঠে আসা আস্তানার সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্পেনের ক্লাবটি।
গত অক্টোবরে এই দলকেই নিজেদের মাঠে পেয়ে ৪-০ গোলে হারিয়েছিল আতলেতিকো।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে ২০১৩-১৪ মৌসুমের রানার্সআপদের পথচলায় বড়ই ধারাবাহিকতার অভাব। তুরস্কের ক্লাব গালাতাসারাইকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা আতলেতিকো পরের ম্যাচে বেনফিকার কাছে ২-১ গোলে হেরে যায়।
