কুয়েতে শুটিংয়ে বাংলাদেশের ব্রোঞ্জ
এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে দলগত ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
মঙ্গলবার বাংলাদেশ শুটিং ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, কুয়েতে এই চ্যাম্পিয়নশিপের ত্রয়োদশ আসরে ১০ মিটার এয়ার রাইফেলে সৈয়দা আতকিয়া হাসান, শারমিন আক্তার ও জুই চাকমা বাংলাদেশ দলের হয়ে অংশ নেন।
