লা লিগার চেয়ে ইপিএলকে এগিয়ে রাখলেন পেল্লেগ্রিনি
স্পেনের লা লিগার চেয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইটাই বেশি প্রতিযোগিতামূলক বলে মনে করেন মানুয়েল পেল্লেগ্রিনি।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মঙ্গলবার সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। ওই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সোমবার ইউরোপের জনপ্রিয় এই দুই লিগের প্রসঙ্গে এ কথা বলেন ইংল্যান্ডের দলটির কোচ।
দুই লিগেই কোচিং করানোর অভিজ্ঞতা আছে পেল্লেগ্রিনির। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত স্পেনের দল ভিয়ারিয়ালের দায়িত্বে ছিলেন ইতালিয়ান এই কোচ। তারপর ২০০৯-১০ রিয়াল মাদ্রিদে এবং ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত মালাগার কোচ ছিলেন তিনি।
মালাগা ছেড়ে ২০১৩ সালের জুন মাসে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন পেল্লেগ্রিনি।
দুই দেশের ঘরোয়া লিগের অভিজ্ঞতার বিচারে পেল্লেগ্রিনি বলেন, "যখন আমি স্পেনে গিয়েছিলাম, তখন সেখানে পাঁচটি কিংবা ছয়টি দল লিগ জেতার মতো ছিল। আর এখন সংখ্যাটা মাত্র দুই। প্রিমিয়ার লিগে যে কোনো দল অন্য কাউকে হারাতে পারে। ... এটা তুলনামূলক ভালো লিগ।"
