এক ম্যাচ নিষিদ্ধ মরিনিয়ো
জোসে মরিনিয়োকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ফুটবল সংস্থা।
গত সপ্তাহে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ চলার সময় খারাপ আচরণের জন্য চেলসি কোচকে ৪০ হাজার পাউন্ড জরিমানাও করেছে ফুটবল সংস্থা (এফএ)।
গত ২৪ অক্টোবর প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচের বিরতিতে মরিনিয়ো রেফারির কক্ষে কথা বলতে গিয়েছিলেন। এ কারণে ডাগআউট থেকে বহিষ্কৃত হন তিনি। ম্যাচটি ২-১ গোলে হারে চেলসি।
আগামী শনিবার লিগে স্টোক সিটির বিপক্ষে মরিনিয়োর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
গত ৩ অক্টোবর সাউথ্যাম্পটনের কাছে হেরে যাওয়ার পর রেফারির সমালোচনা করার জন্য মরিনিয়োকে এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সেবার তাকে ৫০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছিল।
ওই স্থগিত নিষেধাজ্ঞার সঙ্গে এবার এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই।
