মেয়েদের ফুটবলে বাগেরহাট ও জয়পুরহাটের জয়
মেয়েদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে জিতেছে বাগেরহাট ও জয়পুরহাট।
সোমবার উদ্বোধনী দিনের প্রথম খেলায় যশোর পুলিশ লাইন মাঠে মাগুরা জেলাকে ১-০ গোলে হারায় বাগেরহাট। সপ্তদশ মিনিটে লিকার করা গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
রাজশাহী পুলিশ লাইন মাঠে দিনের অপর ম্যাচে বগুড়া জেলাকে ১-০ গোলে হারায় জয়পুরহাট। জয়ী দলের একমাত্র গোলদাতা লতা।
