‘মেসির চেয়ে আমি সেরা’
মেসি না রোনালদো, কে সেরা?- এই প্রশ্নের নিশ্চিত কোনো উত্তর এখনও মিলবে না। তবে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো নিজেকেই সেরা মানেন।
গত অগাস্টে এক সাক্ষাৎকারে কথাটি বলেছিলেন রোনালদো। তার উপর একটি ডকুমেন্টারি তৈরির জন্য সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল, যা আগামী ৯ নভেম্বর প্রচার হওয়ার কথা। এ কারণেই এত দিন তা প্রকাশ হয়নি।
ওই সাক্ষাৎকারেরই একটা অংশ স্প্যানিশ ভাষার একটি দৈনিক পত্রিকা 'এল পেইস' সম্প্রতি প্রকাশ করে।
