গেতাফের কাছে ক্ষমা চাইল বার্সা
গেতাফের বিপক্ষে ম্যাচ শেষে বার্সেলোনার কয়েক জন খেলোয়াড় হ্যালোইনের পোশাক পরে মাঠের চারপাশে ঘোরাঘুরি করায় ক্ষমা চেয়েছে কাতালুনিয়ার ক্লাবটি।
শনিবার রাতে গেতাফেকে তাদেরই মাঠে ২-০ গোলে হারায় বার্সেলোনা। লুইস সুয়ারেসের গোলে এগিয়ে যাওয়ার পর নেইমার জালে বল জড়ালে জয় নিশ্চিত হয় তাদের।
ওই ম্যাচ শেষে নেইমার ও সুয়ারেস ছাড়াও বার্সেলোনার ডিফেন্ডার জেরার্দ পিকে ভয়ঙ্কর দর্শনের সব পোশাক পরে খবর হন। তবে তাতে মোটেও খুশি হয়নি গেতাফের খেলোয়াড় ও কর্মকর্তারা।
