২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদালকে হারিয়ে বাসেলে চ্যাম্পিয়ন ফেদেরার

রাফায়েল নাদালকে হারিয়ে সুইস ইনডোর্স ইভেন্টের শিরোপা জিতেছেন রজার ফেদেরার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 10:07 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

সুইজারল্যান্ডের বাসেলে রোববারের ফাইনালে স্প্যানিশ তারকা নাদালকে ৬-৩, ৫-৭, ৬-৩ গেমে হারান রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার।
 
ঘরের মাঠের এই টুর্নামেন্টে ফেদেরারের এটি সপ্তম শিরোপা। 
 
নাদালের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ফেদেরারের এটি ২৪তম জয়। নাদাল জিতেছেন ১০ বার।
 
এর আগে সেমি-ফাইনালে যুক্তরাষ্ট্রের জ্যাক সককে হারিয়ে অনন্য এক রেকর্ডের মালিক বনে যান ফেদেরার। টেনিসের উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো এটিপি ইভেন্টের টানা ১০ বছর ফাইনালে ওঠেন।