২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউটিএ ফাইনালসে রাদভান্সকার অনন্য কীর্তি

ক্যারিয়ারে প্রথমবারের মতো ডব্লিউটিএ ফাইনালসের শিরোপা জিতেছেন আগ্নিয়েস্কা রাদভান্সকা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 08:44 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

পোল্যান্ডের এই খেলোয়াড় ফাইনালে চেক প্রজাতন্ত্রের তারকা পেত্রা কেভিতোভাকে ৬-২, ৪-৬, ৬-৩ গেমে হারান।
 
মেয়েদের টেনিসের মৌসুম শেষের এই টুর্নামেন্টে এবারই প্রথম ফাইনালে ওঠেন রাদভান্সকা। 
 

র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থেকে সিঙ্গাপুরের এই প্রতিযোগিতায় খেলতে এসে অনন্য এক কীর্তি গড়লেন রাদভান্সকা। গ্রুপ পর্বে তিন ম্যাচের মাত্র একটিতে জিতে সেমি-ফাইনালে ওঠার পর প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে এখানে চ্যাম্পিয়ন হলেন তিনি। শিরোপা নিশ্চিত হওয়ার পর কোর্টের পাশেই অশ্রুসজল চোখে রাদভান্সকা বলেন, "কয়েক সপ্তাহ আগে আমি জানতামই না যে, এখানে আমি খেলব।"