‘শত্রু’ চাই রোনালদোর!
সমালোচনাকারী, নিন্দুকদের ভালোই লাগে ক্রিস্তিয়ানো রোনালদোর। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড জানিয়েছেন, আরও উন্নতির জন্য ‘শত্রু’ চাই তার।
আচরণের কারণে প্রায়ই প্রশ্নের মুখে পড়া পর্তুগিজ এই ফরোয়ার্ড স্বীকার করেছেন, পৃথিবীর সবচেয়ে নম্র মানুষ তিনি নন। নিন্দুকের কথা তাকে আরও ভালো করতে অনুপ্রাণিত করে বলেও জানান রোনালদো।
“স্বীকার করছি, আমি বিশ্বের নম্রতম মানুষ নয়। তবে আমি ভণ্ড নই। আমি শিখতে পছন্দ করি।”
“লোকে আমাকে ঘৃণা করলে আমি কিছু মনে করি না; কেননা এটা আমাকে (ভালো করতে) তাড়া দেয়। যখন আমি অন্যের মাঠে খেলতে যাই, তারা সবসময় আমার বিপক্ষে থাকে কিন্তু এটা (আমার জন্য) ভালো”, যোগ করেন তিনি।
নিন্দুকের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার কথাও জানান রোনালদো।
“নিন্দুকের থেকে আপনাকে ভালো কিছু নিতে হবে। আমার শত্রুর প্রয়োজন আছে। এটা জীবনের অংশ।”
