রোমাকে হারিয়ে শীর্ষে ইন্টার
ইতালির শীর্ষ লিগ সেরি আয় এএস রোমাকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ইন্টার মিলান।
শনিবার রাতে শীর্ষে থাকা রোমাকে ১-০ গোলে হারায় ইন্টার। লিগে টানা পাঁচ জয়ের পর হারল রাজধানীর দলটি।
ঘরের মাঠ সেরি আয় এ দিন ম্যাচের ৩১তম মিনিটে এগিয়ে যায় ইন্টার। মন্টেনেগ্রোর স্ট্রাইকার স্তেভান ইয়োভেতিচের বাড়ানো বলে নিচু শটে গোলটি করেন চিলির মিডফিল্ডার গারি মেদেল।
৭১তম মিনিটে বসনিয়া ও হার্জেগোভিনার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে নেমে আসে রোমা। এক জন কম নিয়ে আর গোলটি শোধ করতে পারেনি তারা।
শীর্ষে উঠে আসা ইন্টারের পয়েন্ট ১১ ম্যাচে ২৪। সমান ম্যাচে রোমার পয়েন্ট ২৩।
শনিবার দিনের অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্তুস ২-১ গোলে তোরিনোকে হারায়।
