২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজিকে জেতালেন দি মারিয়া

আনহেল দি মারিয়ার গোলে স্তাদ রেনেকে হারিয়ে ফরাসি লিগের শীর্ষস্থান পোক্ত করেছে পিএসজি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 12:27 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

শুক্রবার প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৫ মিনিট বাকি থাকতে লুকাস মউরার পাস থেকে ভলিতে পিএসজিকে এগিয়ে নেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি। সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে নামার আগে এই গোল দি মারিয়ার আত্মবিশ্বাস বাড়াবে।

এখনও লিগ ওয়ানে অপরাজিত থাকা পিএসজির পয়েন্ট ১২ ম্যাচে ৩২। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা অঁজির চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।