২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসির সঙ্গে ব্রাজিলের রামিরেসের নতুন চুক্তি

চেলসির সঙ্গে নতুন চুক্তি করেছেন রামিরেস। ২০১৯ সাল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে থাকবেন ব্রাজিলের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 01:44 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

রামিরেসের সঙ্গে নতুন চুক্তি করার বিষয়টি গত বৃহস্পতিবার জানায় চেলসি। 
 
২৮ বছর বয়সী এই মিডফিল্ডার বেনফিকা থেকে চেলসিতে নাম লেখান ২০১০ সালে। তার পর থেকে ক্লাবটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, এফএ কাপ ও লিগ কাপের শিরোপা জেতেন তিনি। 
 
চেলসির হয়ে এ পর্যন্ত ২৪১টি ম্যাচ খেলা রামিরেস ক্লাবের ওয়েবসাইটে নতুন চুক্তি নিয়ে কথা বলেন। 
 
“গত পাঁচ বছরে ক্লাবটি প্রত্যেকটি বড় শিরোপাই জিতেছে। আগামী চার বছরে আরও সাফল্যের অংশ হতে পারব বলে আশা করছি আমি।”
 
চলতি মৌসুমটা অবশ্য ভালো কাটছে না প্রিমিয়ার লিগের গত মৌসুমের চ্যাম্পিয়নদের। বতর্মানে তারা লিগের পয়েন্ট তালিকার পঞ্চদশ স্থানে রয়েছে। লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকেই ছিটকে পড়েছে দলটি। আর চ্যাম্পিয়ন্স লিগের প্রথম তিন ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপে তৃতীয় স্থানে আছে জোসে মরিনিয়োর দল। 
 
নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে আগামী শনিবার প্রিমিয়ার লিগে লিভারপুলের মুখোমুখি হবে চেলসি।