তিন ম্যাচের জন্য বাইরে ওয়ালকট-চেম্বারলেইন
চোটের কারণে আর্সেনালের হয়ে আগামী তিন ম্যাচে খেলতে পারবেন না থিও ওয়ালকট ও অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন।
লিগ কাপে গত মঙ্গলবার শেফিল্ড ওয়েন্সডের কাছে আর্সেনালের ৩-০ গোলে হেরে যাওয়া ম্যাচে চোট পান ইংল্যান্ডের এই দুই তারকা ফুটবলার।
