ডব্লিউটিএ ফাইনালসে কেভিতোভার প্রথম জয়
মেয়েদের টেনিসের মৌসুম শেষের টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালসের শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছেন প্রেত্রা কেভিতোভা। হোয়াইট গ্রুপে নিজের দ্বিতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রের এই তারকা হারিয়েছেন স্বদেশি লুসি সাফারোভাকে।
সিঙ্গাপুরে বুধবার সাফারোভাকে ৭-৫, ৭-৫ গেমে হারান দুই বারের উইম্বলডন জয়ী কেভিতোভা।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিলেন কেভিতোভা ও সাফারোভা।
গত সোমবার সিমোনা হালেপকে হারিয়ে রেড গ্রুপ থেকে সেমি-ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেছেন রাশিয়ার তারকা মারিয়া শারাপোভা।
