২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁজরের চোট নিয়ে হাসপাতালে কস্তা

পাঁজরের চোট নিয়ে হাসপাতালে যেতে হয়েছে চেলসির ফরোয়ার্ড দিয়েগো কস্তাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 02:40 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

ইংল্যান্ডের লিগ কাপে গত মঙ্গলবার স্টোক সিটির বিপক্ষে খেলার সময় পাঁজরে চোট পান কস্তা। ম্যাচের ৩৩তম মিনিটে মাঠ ছাড়েন তিনি। 
 
ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত এই টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর স্টোক সিটির কাছে টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়ন চেলসি।
 
কস্তার চোট নিয়ে হাসপাতালে যাওয়ার বিষয়টি পরে জানান ক্লাবটির কোচ জোসে মরিনিয়ো। 
 
স্পেনের এই ফরোয়ার্ডের চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। তবে আগামী শনিবার লিভারপুলের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নাও খেলা হতে পারে তার।