২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোলোনিয়াকে হারিয়ে শীর্ষে ইন্টার

এএস রোমাকে সরিয়ে সেরি আর পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ইন্টার মিলান। নিচের দিকের দল বোলোনিয়াকে ১-০ গোলে হারিয়েছে রর্বেতো মানচিনির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 02:09 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

বোলোনিয়ার মাঠে গত মঙ্গলবার দলকে জেতানো একমাত্র গোলটি করেন মাউরো ইকার্দি। 
 
৬৭তম মিনিটে ইকার্দি জয়সূচক গোলটি করার আগেই অবশ্য ১০ জনের দলে পরিণত হয় ইন্টার। দুই হলুদ কার্ড দেখে ৬০তম মিনিটে মাঠ ছাড়েন দলটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফেলিপে মেলো। 
 
এই জয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট হলো সেরি আর ১৮ বারের চ্যাম্পিয়ন ইন্টারের। এক ম্যাচ কম খেলে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা। 
 
৯ ম্যাচ থেকে সমান ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে নাপোলি, ফিওরেন্তিনা ও লাৎসিও।