রাদভান্সকাকে হারিয়ে সেমির আশা পেন্নেত্তার
মৌসুম শেষের টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালসে সেমি-ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছেন ফ্লাভিয়া পেন্নেত্তা। রেড গ্রুপে নিজের দ্বিতীয় ম্যাচে আগ্নিয়েস্কা রাদভান্সকাকে হারিয়েছেন এই ইতালিয়ান।
সিঙ্গাপুরে মঙ্গলবার রাদভান্সকাকে ৭-৬, ৬-৪ গেমে হারান ইউএস ওপেনের শিরোপা জয়ী পেন্নেত্তা।
রেড গ্রুপের প্রথম ম্যাচে সিমোনা হালেপের কাছে হেরে যান এই টুর্নামেন্ট শেষে বিদায়ের ঘোষণা দেওয়া পেন্নেত্তা। এই গ্রুপের আরেক ম্যাচে গত রোববার মারিয়া শারাপোভা ৪-৬, ৬-৪ ৬-৪ গেমে হারান রাদভান্সকাকে।
