২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাসচেরানোর লাল কার্ডের বিরুদ্ধে আপিল করবে বার্সা

হাভিয়ের মাসচেরানোর লাল কার্ডের বিরুদ্ধে আপিল করবে বার্সেলোনা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 10:26 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

এইবারের বিপক্ষে গত রোববার লা লিগার ম্যাচে রেফারিকে উদ্দেশ করে 'আপত্তিকর' কথা বলার কারণে লাল কার্ড দেখেন বার্সেলোনারে এই সেন্টার ব্যাক। 
 
আপিল করার বিষয়টি বার্সেলোনা সোমবার জানায়। 
 
বার্সেলোনার আপিল সফলতার মুখ না দেখলে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন মাসচেরানো। সে ক্ষেত্রে আগামী নভেম্বরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টিনার এই খেলোয়াড়।  
 
পিছিয়ে পড়ার পরও এইবারের বিপক্ষে ম্যাচটি ৩-১ গোলে জেতে বার্সেলোনা।