২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের সঙ্গে মাঠে নামা দর্শকের সেলফি!

ম্যাচ চলাকালে মাঠে এসে প্রিয় খেলোয়াড়ের সঙ্গে সেলফি? বিরল এই ঘটনাই এক দর্শক ঘটিয়েছেন বার্সেলোনা-এইবার ম্যাচে। বার্সেলোনার তারকা ফরোয়ার্ডের সঙ্গে সেলফি তুলেছেন ওই দর্শক। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 08:33 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

ম্যাচের এক পর্যায়ে দৌড়ে মাঠে ঢুকে পড়েন এই দর্শক। তাকে মাঠকর্মীরা ধরেও ফেলে। কিন্তু আসল কাজটি তিনি ঠিক সেরে নেন। নেইমারও অবশ্য খুশি মনেই ওই ভক্তকে সেলফি তোলার সুযোগ দেন।