আউবামেয়াংয়ের হ্যাটট্রিকে ডর্টমুন্ডের বড় জয়
পিয়েরে এমেরিক আউবামেয়াংয়ের হ্যাটট্রিকে অসবুর্গকে উড়িয়ে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। এই জয়ে জার্মানির বুন্দেসলিগার শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে দ্বিতীয় স্থানে থাকা দলটি।
নিজেদের মাঠে গত রোববার পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা অসবুর্গকে ৫-১ গোলে হারায় ডর্টমুন্ড। আউবামেয়াংয়ের হ্যাটট্রিকের পাশাপাশি ডর্টমুন্ডের জার্মানির ফরোয়ার্ড মার্কো রয়েস করেন জোড়া গোল।
অসবুর্গের জালে ডর্টমুন্ডের গোল-বন্যার শুরুটাই করেন আউবামেয়াং। ১৮তম মিনিটে দলকে এগিয়ে দেন তিনি। এর পর ২১ ও ৩৩তম মিনিটে দুটি গোল করে স্কোরলাইন ৩-০ করেন রয়েস।
