২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল-বার্সার পেছনেই আতলেতিকো

ভালেন্সিয়াকে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার ঠিক পরেই রয়েছে আতলেতিকো মাদ্রিদ। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 04:00 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

নিজেদের মাঠে গত রোববার ভালেন্সিয়াকে ২-১ গোলে হারায় দিয়েগো সিমেওনের দল।
 

প্রায় দুই মাসের গোল-খরা কাটিয়ে ম্যাচের ৩২তম মিনিটে আতলেতিকোকে এগিয়ে দেন জাকসন মার্তিনেস। ৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরেইরা-কাররাসকো। ৭২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আলকাসের গার্সিয়া ব্যবধান কমালেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় অতিথিদের।  এই জয়ে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট হলো আতলেতিকোর। সমান ম্যাচে ২১ পয়েন্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার।