২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হংকং ওপেনে সিদ্দিকুর ১৮তম

হংকং ওপেনে যৌথভাবে ১৮তম হয়েছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 03:56 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

রোববার চতুর্থ ও শেষ রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলেন সিদ্দিকুর। তিনটি বার্ডি (পারের চেয়ে এক শট কম) করলেও দুটি বোগি (পারের চেয়ে এক শট বেশি) করায় এগোতে পারেননি এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
 
চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে সাত শট কম খেলেন সিদ্দিকুর। 
 
সব মিলিয়ে পারের চেয়ে ১৭ শট কম খেলে ২০ লাখ ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ইংল্যান্ডের জাস্টিন রোজ।