বায়ার্নের টানা দশম জয়
জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় টানা দশম জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। বর্তমান চ্যাম্পিয়নরা এবার কোলনকে ৪-০ গোলে হারিয়েছে।
ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার দুই অর্ধে দুটি করে গোল করে বায়ার্ন।
৩৫তম মিনিটে নেদারল্যান্ডসের ফরোয়ার্ড আরিয়েন রবেনের গোলে এগিয়ে যাওয়ার পাঁচ মিনিট পরেই ব্যবধান বাড়ান চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল।
