২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর 

হংকং ওপেনের তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ড শেষে যৌথভাবে ১৫তম স্থানে আছেন বাংলাদেশের সেরা গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 04:26 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

হংকং গলফ ক্লাবে শনিবার তৃতীয় রাউন্ডে চারটি বার্ডি (পারের চেয়ে এক শট কম) করে পারের চেয়ে চার শট কম খেলেন সিদ্দিকুর।
 
তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে মোট ছয় শট কম খেলেছেন সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে দুই শট কম খেলে যৌথভাবে ৩৪তম স্থানে ছিলেন বাংলাদেশের সেরা গলফার।
 
২০ লাখ ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ১৫ শট কম খেলে যৌথভাবে শীর্ষে আছেন ডেনমার্কের লুকাস বিয়েরেগার্ড ও ইংল্যান্ডের জাস্টিন রোজ।