২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে সিদ্দিকুরের ছন্দপতন

ইউবিএস হংকং ওপেনের দ্বিতীয় দিনে ছন্দ হারিয়েছেন সিদ্দিকুর রহমান। ২২ ধাপ পিছিয়ে দ্বিতীয় রাউন্ড শেষে যৌথভাবে ৩৪তম স্থানে আছেন বাংলাদেশের প্রথম পেশাদার গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2015, 06:34 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

হংকং গলফ ক্লাবে শুক্রবার দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলেন সিদ্দিকুর। এদিন দুটি বার্ডি (পারের চেয়ে এক শট কম) করলেও একটি বোগি (পারের চেয়ে এক শট বেশি) ও একটি ডাবল বোগি (পারের চেয়ে দুই শট বেশি) করেন তিনি।

দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে দুই শট কম খেলেছেন সিদ্দিকুর। প্রথম রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলে যৌথভাবে দ্বাদশ স্থানে ছিলেন বাংলাদেশের সেরা গলফার।

২০ লাখ ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ৯ শট কম খেলে শীর্ষে আছেন ইংল্যান্ডের জাস্টিন রোজ।