রিয়াল-বার্সার ম্যাচ পাতানোর প্রস্তাব!
স্পেনের একজন সহকারী রেফারি অভিযোগ করেছেন তাকে আগামী বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এ নিয়ে স্পেনের দুর্নীতি-বিরোধী কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন তিনি।
সহকারী ওই রেফারির আইনজীবী হাসিন্তো ভিসেন্তে এরনান্দেস বিবিসিকে জানান, তার মক্কেল এক সহকর্মীর কাছ থেকে বার্সেলোনার প্রতিপক্ষকে সুবিধা দেওয়ার প্রস্তাব পান।
