২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লাটারের উত্তরসূরি নির্বাচনের দিন চূড়ান্ত

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আগামী ২৬ ফেব্রুয়ারি সভাপতি নির্বাচনের দিন নির্ধারণ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 09:38 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

ওই দিন ডাকা বিশেষ কংগ্রেসে জেপ ব্লাটারের উত্তরসূরি নির্বাচন করা হবে।

গত ২৯ মে পঞ্চম মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ার কদিন পরেই ফিফার বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ ওঠায় পদত্যাগের ঘোষণা দেন ব্লাটার।

এ মাসের শুরুতে ফিফার পরবর্তী সভাপতি হতে মনোনয়ন জমা দেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি।

কিন্তু তার কদিন পরেই ১৯৯৮ সাল থেকে ফিফার সভাপতির দায়িত্বে থাকা ব্লাটার এবং সহ-সভাপতি প্লাতিনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে সংস্থাটির এথিক্স কমিটি। এই কমিটিই পরে ওই দুই কর্মকর্তাকে ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করে।

এই নিষেধাজ্ঞা ও সভাপতি নির্বাচনের দিন ঠিক হয়ে যাওয়ায় প্লাতিনির তাতে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য বড় একটা ধাক্কা খেল। এ বিষয়ে ফিফা জানিয়েছে, নিষেধাজ্ঞা থাকা অবস্থায় প্লাতিনির প্রার্থিতা আমলে নেওয়া হবে না।