রিয়ালের বিপক্ষে গোল উদযাপন করবেন না দি মারিয়া
রিয়াল মাদ্রিদের কাটানো সময়ের স্মৃতিগুলো ভোলেননি আর্জেন্টিনা তারকা আনহেল দি মারিয়া। চ্যাম্পিয়ন্স লিগে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করলেও তা উদযাপন করবেন না বলে জানিয়েছেন পিএসজির এই মিডফিল্ডার।
নিজেদের মাঠে আগামী বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের মুখোমুখি হবে ফরাসি লিগ চ্যাম্পিয়ন পিএসজি।
