২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনাতেই থাকছেন নেইমার

বার্সেলোনা ছেড়ে কোথাও যাচ্ছেন না নেইমার। স্পেনের শীর্ষস্থানীয় এই ক্লাবের সমর্থকদের আশ্বস্ত করে ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড জানিয়েছেন, ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 02:59 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

দলবদলের গত মৌসুমে নেইমারকে নেওয়ার আগ্রহ দেখায় ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাজিলের এই ফরোয়ার্ডের বাবাও গত সপ্তাহে নিশ্চিত করেন, লুই ফন খালের দল বার্সেলোনাকে প্রস্তাবও দিয়েছিল। 
 
শনিবার একাই চার গোল করে স্পেনের লা লিগায় রায়ো ভায়েকানোকে উড়িয়ে দেওয়া ২৩ বছর বয়সী নেইমার অবশ্য তার ইংল্যান্ডে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেন।

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির বিষয়ে নেইমার বলেন, “চুক্তি নবায়ন হতে চলেছে। আমার আগের চুক্তির মেয়াদ শেষ হতে আরও কিছু বছর বাকি আছে।” এ মৌসুমে লা লিগায় আট ম্যাচে আট গোল করে সবার ওপরে থাকা নেইমার বলেন, “নতুন চুক্তিতে আমি সই করব। সমর্থকেরা স্বস্তিতে থাকতে পারে।” আগের চুক্তি অনুযায়ী আরও তিন বছর বার্সেলোনায় থাকার কথা নেইমারের।