২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংহাই মাস্টার্সের শিরোপা জোকোভিচের

ফ্রান্সের জো-উইলফ্রেদ সোঙ্গাকে হারিয়ে সাংহাই মাস্টার্সের শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 06:57 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

রোববার ৭৮ মিনিট স্থায়ী লড়াইয়ে ৬-২, ৬-৪ গেমে সোঙ্গাকে হারান বিশ্বের এক নম্বর তারকা জোকোভিচ।

২৮ বছর বয়সী সার্বিয়ান তারকার এ মৌসুমে এটা নবম শিরোপা। বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামের তিনটিই জেতেন তিনি।

এই নিয়ে ২৫টি মাস্টার্স শিরোপা জিতলেন জোকোভিচ, যা রজার ফেদেরারের চেয়ে একটি বেশি এবং রাফায়েল নাদালের চেয়ে দুটি কম।

চীনের আরেক টুর্নামেন্ট তিয়ানজিন ওপেনে দানকা কোভিনিচকে হারিয়ে শিরোপা জিতেছেন আগ্নিয়েস্কা রাদভান্সকা। এই জয়ে মৌসুম শেষের টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালসে জায়গা করে নিয়েছেন পোল্যান্ডের এই তারকা।