‘নেইমারকে থামানো প্রায় অসম্ভব’
রায়ো ভায়েকানোর বিপক্ষে নেইমারের খেলা দেখে মুগ্ধ লুইস এনরিকে। দলের বড় জয়ে ভূমিকা রাখা এই ফরোয়ার্ডের প্রশংসা করতে গিয়ে বার্সেলোনা কোচ বলেন, ডি-বক্সে ফাউল করা ছাড়া ব্রাজিলের এই ফরোয়ার্ডকে রোখা প্রায় অসম্ভব।
নিজেদের মাঠ কাম্প নউতে গত শনিবার লা লিগায় ভায়েকানোকে ৫-২ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। নেইমার একাই করেন চারটি গোল। প্রথম দুটি গোল তিনি করেন পেনাল্টি থেকে। আর দুটি পেনাল্টিই আদায় করে নেন তিনি নিজে।
ম্যাচ শেষে নেইমারের প্রশংসা করতে গিয়ে এনরিকে বলেন, “অসাধারণ, অপ্রতিরোধ্য; পেনাল্টি করা ছাড়া থামানো প্রায় অসম্ভব।”
