২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহিমোভিচের জোড়া গোলে পিএসজির জয়

জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে বাস্তিয়াকে হারিয়েছে পিএসজি। ২-০ গোলের এই জয়ে শীর্ষস্থান আরও মজবুত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 11:27 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

বাস্তিয়ার মাঠে শনিবার গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও অনেকটা সময় গোলহীন কাটে। তবে ১১ মিনিটের ব্যবধানে ২ গোল করে করেন পিএসজির জয় নিশ্চিত করেন সুইডেনের ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ।
 
৭২তম মিনিটে উরগুয়ের স্ট্রাইকার এদিনসন কাভানির পাস পেয়ে ফাঁকা জালে বল জড়ান ইব্রাহিমোভিচ। আর ৮৩তম মিনিটে ফরাসি ডিফেন্ডার সের্জ ওঁহিয়ের সহায়তায় দ্বিতীয় গোলটি করেন সুইডিশ এই তারকা স্ট্রাইকার।
 
লিগে ১০ ম্যাচে অষ্টম জয়ে পিএসজির পয়েন্ট হলো ২৬।