মেসিকে চান না আলভেস!
লিওনেল মেসির দ্রুত সেরে ওঠা চান না ব্রাজিলের দানি আলভেস! কারণ, আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে তার বার্সেলোনা সতীর্থের মুখোমুখি হতে চান না এই ডিফেন্ডার।
চিলির কাছে হার দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করা ব্রাজিল ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারায়। বাছাই পর্বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পরের ম্যাচটি আগামী ১৩ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে।
সুপারক্লাসিকো নামে পরিচিত ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে হয়ত খেলা হবে না মেসির। বার্সেলোনার হয়ে স্পেনের লা লিগায় খেলার সময় হাঁটুতে চোট পেয়ে সাত থেকে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন আর্জেন্টিনার অধিনায়ক।
ব্রাজিলের আরেক ডিফেন্ডার মিরান্দা অবশ্য মেসিকে এমন একটি লড়াইয়ে মাঠে দেখতে চান।
“মেসি নিখাদ জাদু। ফুটবলের ভালোর জন্য আমি আশা করছি, সে খেলবে। এ রকম একটি ম্যাচে বিশ্বের সেরা খেলোয়াড়দের চাই আমরা।”
একুয়েডরের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করা আর্জেন্টিনা প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে।
