২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ভারোত্তোলনে সীমান্তের সোনা জয়

ভারতে কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন বাংলাদেশের মাবিয়া আক্তার সিমান্ত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 08:36 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

ভারতের পুনেতে হওয়া এই আসরে বুধবার চতুর্থ দিনে মেয়েদের ‘ইয়ুথ’ বিভাগে ৬৩ কেজি ওজন শ্রেণিতে সোনা জয় করেন সীমান্ত। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ১৭৬ কেজি তুলে সেরা হন তিনি। 
 
একই দিনে জুনিয়র ও সিনিয়ার বিভাগের ৬৩ কেজি ওজন শ্রেণিতে রূপা জেতেন সীমান্ত।
 
একই দিনে চ্যাম্পিয়নশিপের এই আসরে বাংলাদেশকে আরেকটি রূপা এনে দিয়েছেন মুস্তাইন বিল্লাল। ছেলেদের ইয়ুথ বিভাগের ৬২ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২০৫ কেজি তুলে দ্বিতীয় হন তিনি।