২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ স্কুল নিয়ে শুরু হচ্ছে রাগবি প্রতিযোগিতা

স্কুল শিক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে রাগবি প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 06:01 PM

Updated : 12 Oct 2022, 04:17 PM

বাংলাদেশ রাগবি ফেডারেশন ও ফিজি কনসুলেটের যৌথ আয়োজনে এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান এডিএন টেলিকম।

বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর পল্টন মাঠে ইংরেজি ও বাংলা মাধ্যমের ১৬টি স্কুল নিয়ে শুরু হবে ‘ফিজি ফ্রেন্ডশিপ কাপ রাগবি প্রতিযোগিতা’, যা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।

চারটি গ্রুপে অংশ নেওয়া দলগুলো হল- সেন্ট গ্রেগরি হাইস্কুল, রহমতুল্লাহ মডেল হাইস্কুল, ইসলামবাগ আশরাফ আলী উচ্চবিদ্যালয়, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, করাতিটোলা সিএমএস মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজ, হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ, আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজ।

অন্য দলগুলোর মধ্যে রয়েছে মাদারটেক আ. আজিজ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়, আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চবিদ্যালয় ও মহিলা কলেজ, আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা মডার্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শহীদ নবী উচ্চবিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সানসাইন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল ও মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজ।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিজির অনারারি কনসাল সীমাব রশীদ।

প্রধান পৃষ্ঠপোষক এডিএন টেলিকমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাগবিকে জনপ্রিয় করতে এই আয়োজনে ফিজি কনসুলেটের সঙ্গে প্রতিষ্ঠানটি সহযোগী হয়েছে।

“আমরা বিশ্বাস করি, আজকের স্কুলপড়ুয়া শিশুরাই ভবিষ্যতে এদেশকে নেতৃত্ব দেবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আমাদের শিশুদের মানসিক ও শারীরিক সুস্বাস্থ্য গড়তে সহায়ক হবে।”