২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদালকে উড়িয়ে চায়না ওপেন জোকোভিচের

স্পেনের রাফায়েল নাদালকে উড়িয়ে দিয়ে এটিপি চায়না ওপেনের শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 10:04 PM

Updated : 25 Apr 2022, 01:58 PM

রোববার ফাইনালে ৬-২, ৬-২ গেমে জেতেন সার্বিয়ার এই তারকা। বছরে জোকোভিচের এটা অষ্টম শিরোপা। আর এখানে এটা তার ষষ্ঠ শিরোপা।

৯০ মিনিটের মধ্যে ম্যাচটি জেতার পর এটাকে ক্যারিয়ারের সবচেয়ে সফল টুর্নামেন্ট হিসেবে ঘোষণা করেন র‌্যাঙ্কিংয়ের সেরা খেলোয়াড় জোকোভিচ।        

মেয়েদের এককের শিরোপা জিতেছেন উইম্বলডন রানার্সআপ গার্বিনে মুগুরুসা।