২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রাবনীকে হারিয়ে শীর্ষেই লিজা

জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে টানা ষষ্ঠ জয় পেয়েছেন শামীমা আক্তার লিজা। ষষ্ঠ রাউন্ডে নারায়ণগঞ্জের ফাতেমা-তুজ-জোহরাকে হারিয়েছেন বাংলাদেশের এই মহিলা আন্তর্জাতিক মাস্টার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2015, 09:47 PM

Updated : 22 Aug 2022, 01:25 PM

জাতীয় মহিলা দাবার ৩৫তম আসরে মঙ্গলবার ষষ্ঠ রাউন্ডের জয়ের পর ছয় পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষ স্থান ধরে রেখেছেন লিজা।
 
রানী হামিদকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন শারমীন সুলতানা শিরিন। ছয় রাউন্ড শেষে পাঁচ পয়েন্ট পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর এই ফিদে মাস্টার। 
 
আর শিরিনের কাছে হারে সাড়ে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছেন রানী হামিদ।