ইন্টারকে হারিয়ে শীর্ষে ফিওরেন্তিনা
সেরি আর নতুন মৌসুমে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখতে পারল না ইন্টার মিলান। রবের্তো মানচিনির দলকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ফিওরেন্তিনা।
নিকোলা কালিনিচের হ্যাটট্রিকে ইন্টারের মাঠ সান সিরো থেকে রোববার রাতে ৪-১ গোলের জয় নিয়ে ফেরে ফিওরেন্তিনা।
ম্যাচের চতুর্থ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে ফিওরেন্তিনাকে এগিয়ে দেন বসনিয়া ও হার্জেগোভিনার ফরোয়ার্ড জোসিপ লিচিচ। ক্রোয়েশিয়ার স্ট্রাইকার কালিনিচের ১৮ ও ২৩তম মিনিটের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ফিওরেন্তিনা।
