২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দলে ২৯ জন

২০১৮ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের জন্য ২৯ জনের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৪১ জন নিয়ে শুরু হওয়া প্রাথমিক প্রস্তুতির দল থেকে বাদ গেছেন ১২ জন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 08:32 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

বাংলাদেশ কোচ ফাবিও লোপেজের বাছাইয়ে ৪১ জনের দলে থাকা নতুনদের অধিকাংশই বাদ গেছেন। ছয় নতুন মুখের মধ্যে টিকে গেছেন কেবল বিজেএমসির ফরোয়ার্ড নাজিব নেওয়াজ জীবন। পরে ২৩ জনের দল চূড়ান্ত করবেন লোপেজ।

আগামী ১৩ অক্টোবর কিরগিজস্তানের বিপক্ষে বাছাই পর্বের ফিরতি লেগের ম্যাচ খেলবেন মামুনুল-জুয়েলরা।

কিরগিজস্তানের কাছে প্রথম লেগে ৩-১ গোলে হেরে বাছাই পর্ব শুরু হয় বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে ১-১ ড্র করলেও পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়া (৫-০) ও জর্ডানের (৪-০) কাছে বড় ব্যবধানে হারে মামুনুলরা।

তাজিকিস্তানের সঙ্গে ড্রয়ের সুবাদে পাওয়া এক পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে পাঁচ দলের মধ্যে পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯।

২৯ জনের প্রাথমিক দল:

গোলরক্ষক: রাসেল মাহমুদ, শহিদুল ইসলাম, মাজহারুল ইসলাম, আশরাফুল ইসলাম রানা।

ডিফেন্ডার: রায়হান হাসান, তপু বর্মন, নাসিরুল ইসলাম নাসির, ইয়াসিন খান, আতিকুর রহমান মিশু, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, ওয়ালী ফয়সাল, ফয়সাল মাহমুদ, রেজাউল করিম।

মিডফিল্ডার: মোহাম্মদ ‍রুমন, জামাল ভূইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, মোনায়েম খান রাজু, শাহেদুল আলম শাহেদ, ইমন মাহমুদ।

ফরোয়ার্ড: তকলিস আহমেদ, ওয়াহেদ আহমেদ, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, আবুল বাতেন মজুমদার কমল, জুয়েল রানা, আমিনুর রহমান সজীব, শাখাওয়াত হোসেন রনি ও নাবিব নেওয়াজ জীবন।