২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়া ওপেন দাবায় ২০তম নিয়াজ

মালয়েশিয়া ওপেন দাবায় ২০তম হয়েছেন নিয়াজ মোর্শেদ। ছয় পয়েন্ট নিয়ে নয় রাউন্ডের খেলা শেষ করেছেন বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 08:16 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

আইজিবি দাতো আর্থার তান মালয়েশিয়া ওপেনের দ্বাদশ এই আসরে শেষ রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার সি আর কৃষ্ণার সঙ্গে ড্র করেন নিয়াজ।

রোববার শেষ রাউন্ডের খেলায় ভালো করতে পারেননি বাংলাদেশের ফাহাদ রহমান। স্বাগতিক দেশের চেন ইউয়ি মেং রায়ানের কাছে হারেন তিনি। ৪ পয়েন্ট নিয়ে ৮৯তম হয়েছেন এই ফিদে মাস্টার।

বাংলাদেশ দাবা ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, মালয়েশিয়ান ওপেন দাবার এবারের আসরে ১৮টি দেশ হতে ৮ জন গ্র্যান্ড মাস্টার ও ২৭জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৪১জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।