ফের হারল মিলান
ইতালির শীর্ষ লিগ সেরি আতে আবারও হেরেছে এসি মিলান। এবার জেনোয়ার মাঠ থেকে ১-০ ব্যবধানে হেরে ফিরেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
রোববারের ম্যাচে একমাত্র গোলটি হয় শুরুতেই। দশম মিনিটে জেনোয়ার সুইস মিডফিল্ডার ব্লেরিম জেমাইলির ফ্রি কিক সামনের রক্ষণ দেয়ালে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
