গোল করেই চলেছেন দি মারিয়া
ফরাসি লিগে যোগ দেওয়ার পর থেকে দারুণ ছন্দে আছেন আনহেল দি মারিয়া। নিয়মিত গোলও করছেন তিনি। আর্জেন্টিনার এই তারকার ছন্দে তার দল পিএসজিও আছে জয়ের ধারায়।
শনিবার রাতে নান্তেসকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফরাসি লিগের শীর্ষে অবস্থান আরও মজবুত করেছে পিএসজি।
প্রতিপক্ষের মাঠে লিগের একাদশ মিনিটে ফরাসি স্ট্রাইকার ইয়াসিন বামৌর গোলে অবশ্য পিছিয়ে পড়েছিল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায় দলটি।
৪৮তম মিনিটে আলতো টোকায় স্কোরলাইন ১-১ করেন জ্লাতান ইব্রাহিমোভিচ। চোটের কারণে মৌসুমের শুরুটা ভালো না হওয়া সুইডিশ এই স্ট্রাইকারের এবারের লিগে এটা দ্বিতীয় গোল।
